বৃক্ষমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্পের সহযোগিতায় গতকাল শুক্রবার থেকে তিন দিনব্যাপী জাতীয় কৃষি প্রযুক্তি ও ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ডাকবাংলো প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন সাংসদ সামশুল হক চৌধুরী। উদ্বোধন শেষে উপজেলা কৃষিবিদ শৈবাল কান্তি নন্দীর পরিচালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকেয়া পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোজাফ্ফর আহমদ চৌধুরী ও পৌরসভার মেয়র হারুনুর রশিদ ও সহকারী কমিশনার (ভূমি) গৌতম বাড়ৈ।