প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আজ শুক্রবার তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা সরোয়ার জামান গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি আরও বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে এ মেলার উদ্বোধন করবেন জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ ও স্থানীয় সাংসদ আ স ম ফিরোজ।