বৃক্ষমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতিতে ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে গতকাল সোমবার তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন সাংসদ মো. আবদুল্লাহ আল মামুন। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২০০ ছাত্রছাত্রীর মধ্যে বিনা মূল্যে ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করেছে। উপজেলা কৃষি কর্মকর্তা আবদুচ সোবহান জানান, বন বিভাগ, কৃষি বিভাগ ও ফলদ বৃক্ষের চারা উৎপাদনকারী বিভিন্ন নার্সারির ১২টি স্টল মেলায় অংশ নিয়েছে। এসব স্টলে আম, কাঁঠাল, জাম, জলপাই, জাম্বুরা ও পেয়ারাসহ দেশীয় নানা জাতের ফলদ বৃক্ষের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ। স্বাগত বক্তব্য দেন আবদুচ সোবহান। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা বেগম, উপজেলা নার্সারি মালিক সমিতির সভাপতি নিজাম উদ্দিন প্রমুখ।
রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি