বৃক্ষমেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা শহরের স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে গতকাল বুধবার থেকে সাত দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ (সদর) আসনের সাংসদ মাহাবুব আরা বেগম আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও গাইবান্ধা সামাজিক বন বিভাগ যৌথভাবে এ মেলার আয়োজন করে। পরে আ ক ম মো. রুহুল আমীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন হুইপ মাহাবুব আরা বেগম, আশরাফুল ইসলাম, আবু বকর সিদ্দিক প্রমুখ।