প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দিনবদলের বাংলাদেশ, ফল-বৃক্ষে ভরব দেশ’ স্লোগানে চট্টগ্রামের লোহাগাড়ায় গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বৃক্ষমেলা। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিজনূর রহমান মেলার উদ্বোধন করেন। মেলা উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার। উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভায় বক্তারা মানুষের প্রয়োজনে এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। মেলায় লোহাগাড়ার আটটি নার্সারি অংশ নিচ্ছে।