বৃক্ষমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় তিন দিনব্যাপী ফলদ ও বৃক্ষমেলা গতকাল সোমবার শুরু হয়েছে। উপজেলা পরিষদের মাঠে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নারায়ণগঞ্জের উপপরিচালক মোহাম্মদ আব্বাস উদ্দিন। আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আশেক পারভেজ, উপজেলার দুই ভাইস চেয়ারম্যান শাহ আলম, নাছিমা আক্তার প্রমুখ। এবারের মেলায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ এবং ঔষধি বৃক্ষ প্রদর্শন ও বিক্রি হচ্ছে।