বৃক্ষমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দিন বদলের বাংলাদেশ, ফল বৃক্ষে ভরব দেশ’ প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ে শুরু হয়েছে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও ১০ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা সরকারি মিলনায়তনে মেলা প্রাঙ্গণে শেষ হয়। এরপর এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহম্মদ, বিভাগীয় বন কর্মকর্তা সফিকুল ইসলাম ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মির্জা আবুল কালাম দুলাল। সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক স ম আশরাফ আলী।