প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে। এর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম তৌহিদুল আলম। এ উপলক্ষে গতকাল সকালে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান এতে সভাপতিত্ব করেন। আরও উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হাই, পৌর মেয়র এ জি এম বাদশাহ্, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ। সভা শেষে ২০ জন শিক্ষার্থীকে গাছের চারা বিতরণ করা হয়।