প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের কাউখালী উপজেলায় গতকাল মঙ্গলবার থেকে তিন দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। ‘দিনবদলের বাংলাদেশ, ফল বৃক্ষে ভরব দেশ’ স্লোগান নিয়ে সকালে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পিরোজপুরের উপপরিচালক আবুল হোসেন তালুকদার। এ সময় ইউএনও শহীদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজিম শরীফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. কামরুজ্জামান উপস্থিত ছিলেন।