বৃক্ষমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দিনবদলের বাংলাদেশ, ফল বৃক্ষে ভরবে দেশ’ স্লোগান নিয়ে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলা পরিষদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে গতকাল রোববার থেকে পাঁচ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে মেলার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে সকালে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধন করেন মুন্সিগঞ্জ-১ আসনের সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ। ইউএনও রওনক আফরোজা সুমার সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল কালাম আজাদ প্রমুখ।