বৃক্ষমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর জিলা স্কুল মাঠে গতকাল রোববার থেকে ১৫ দিনব্যাপী বিভাগীয় ফলদ, বনজ ও ভেষজ বৃক্ষমেলা শুরু হয়েছে। জেলা প্রশাসন, সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথভাবে এ মেলার আয়োজন করে। মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। বিভাগীয় বন কর্মকর্তা শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর কার্যালয়ের উপপরিচালক আফতাব হোসেন, জিলা স্কুলের প্রধান শিক্ষক এ আর এম মিজানুর রহমান প্রমুখ। ৪ জুলাই পর্যন্ত মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা অবধি খোলা থাকবে।