বৃক্ষমেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ১০ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার বিকেল পাঁচটায় উপজেলার ছেংগারচর মডেল উচ্চবিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। উপজেলা কৃষি কার্যালয় এ মেলার আয়োজন করে। এ উপলক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসির উদ্দিন সরোয়ারের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আহম্মেদ, ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবদুল কাইয়ুম মজুমদার প্রমুখ।