বৃক্ষমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর ধামইরহাট উপজেলা চত্বরে তিন দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সাংসদ শহীদুজ্জামান সরকার গতকাল শনিবার সকাল ১০টায় এ মেলার উদ্বোধন করেন। পরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাগফুরুল হাসান আব্বাসীর সভাপতিত্বে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মঈন উদ্দীন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সত্যব্রত সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধামইরহাট এমএম ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।