বৃক্ষমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে গতকাল শনিবার থেকে ১০ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা বন বিভাগের উদ্যোগে স্থানীয় শহীদ সামসুজ্জোহা পার্কে মেলার উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের সাংসদ ফরহাদ হোসেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এস এম মোস্তাফিজুর রহমান, সহকারী বন কর্মকর্তা রফিকুল ইসলাম খান। এর আগে সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক ঘুরে স্থানীয় শহীদ সামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়। মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ২০টি স্টল রয়েছে।