বৃক্ষমেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় গতকাল মঙ্গলবার তিন দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। উপজেলা সদরের এ জেড পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে এই মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম জালাল উদ্দিন আহমেদ। উপজেলা কৃষি কর্মকর্তা আফতাব উদ্দীন মাহমুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, ইউপি চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাইয়ুম তালুকদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ কে এম আসজাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা তপন মজুমদার প্রমুখ।