প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা কৃষি কার্যালয়ের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষমেলা চলছে। গত মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ওই মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও শহীদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. তাজুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কায়ছার জামিল প্রমুখ।