বৃক্ষমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট শহরের শেখ রাসেল শিশু পার্কসংলগ্ন মাঠে গতকাল বুধবার পাঁচ দিনব্যাপী ফলদ ও বনজ বৃক্ষমেলা শুরু হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল আলম সরকার। মেলার উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক মতিয়ার রহমান। এতে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুর রহিম, সামাজিক বন বিভাগের কর্মকর্তা শফিকুল ইসলাম, ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক প্রমুখ। এদিকে দিনাজপুরের নবাবগঞ্জে গতকাল তিন দিনব্যাপী ফলদ ও বনজ বৃক্ষমেলা শুরু হয়েছে। দুপুর ১২টায় মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আমির হোসেন।