বৃক্ষমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের বোদা উপজেলায় গতকাল শুক্রবার থেকে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বরে পঞ্চগড়-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. নূরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু আউয়াল। বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন অর রশিদ, আওয়ামী লীগ নেতা ওয়াহিদুজ্জামান, শিক্ষক ফারুক আলম প্রমুখ। এর আগে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে প্রধান অতিথি বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে বিনা মূল্যে কয়েক শ বিভিন্ন ফলদ বৃক্ষের চারা বিতরণ করেন।