বৃক্ষমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় উপজেলা কৃষি কার্যালয়ের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষমেলা গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে গতকাল বিকেলে এ মেলার উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম প্রধান মেলার উদ্বোধন করেন। এই উপলক্ষে উপজেলা পরিষদে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও নাছরিন আক্তার। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান।