বৃক্ষমেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে গতকাল মঙ্গলবার তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে। সকালে মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবু নছর মোহাম্মদ আলমগীর হুসাইন। পরে পরিষদের সভাকক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন পৌর মেয়র তৌহিদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুর রহমান প্রমুখ। পরে দেড় শ শিক্ষার্থীকে বিনা মূল্যে গাছের চারা দেওয়া হয়। মেলায় ১৪টি স্টল অংশ নিয়েছে।