প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর মান্দায় তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কার্যালয় যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান খান। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার জসিম উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম আহসান হাবীব, সহকারী কমিশনার (ভূমি) রাজিবুল আলম, কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ। মেলায় ২০টি স্টল অংশ নিয়েছে।