বৃক্ষমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় গতকাল মঙ্গলবার তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বেলা দুইটায় উপজেলা চত্বরে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ মাহমুদ। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আয়ুবুর রহমান শাহ, সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান তরু বালা রায়, থানার ওসি আনিছুর রহমান, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক কাজী মোহাম্মদ আলী প্রমুখ। পরে পররাষ্ট্রমন্ত্রী মঞ্চ থেকে বিভিন্ন গ্রামের ৩১৭টি বাড়িতে পল্লী বিদ্যুতের নতুন সংযোগের উদ্বোধন করেন।