প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরায় গতকাল বৃহস্পতিবার বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০১৬ উদ্বোধন করা হয়েছে। শহরের শহীদ আবদুর রাজ্জাক পার্কে বেলা ১০টায় প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরার জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন এ মেলার উদ্বোধন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এফ এম এহতেশামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সামাজিক বন বিভাগ যশোরের বিভাগীয় কর্মকর্তা মঈন উদ্দীন খান, সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক কাজী আবদুল মান্নান প্রমুখ। এবারের বৃক্ষমেলায় ২৩টি নার্সারির স্টল স্থান পেয়েছে।