বৃক্ষমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশি ফল বেশি খান’ স্লোগান নিয়ে গতকাল মঙ্গলবার পটুয়াখালীর দশমিনা উপজেলায় তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে। সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বরে এর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাখাওয়াত হোসেন। এতে ইউএনও মো. ইসরাইল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল আজীজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ফখরুজ্জামান প্রমুখ।