বৃক্ষমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী বৃক্ষমেলা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করেছে। সকালে বৃক্ষমেলা উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। মেলার উদ্বোধন করেন কক্সবাজার-৪ আসনের সাংসদ আবদুর রহমান বদি। এ উপলক্ষে উপজেলা পরিষদের মাঠে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিউল আলম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংসদ আবদুর রহমান বদি, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, মহিলাবিষয়ক কর্মকর্তা মো. আলমগীর কবির। মেলায় স্টল আছে ১৪টি।