বৃক্ষমেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদ চত্বরে গতকাল সোমবার থেকে তিন দিনব্যাপী ফল ও বৃক্ষমেলা শুরু হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শফিক মিয়া প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল লতিফ, প্রাণীসম্পদ কর্মকর্তা এ কে এম হুমায়ুন কবির, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মীর আহমদ।
মেলা চলবে ২৪ জুলাই পর্যন্ত। এতে ১৫টি স্টল রয়েছে।