বৃক্ষমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরে গতকাল সোমবার পাঁচ দিনব্যাপী ফল গাছের মেলা শুরু হয়েছে। এবারের মেলার স্লোগান ‘অর্থ পুষ্টি স্বাস্থ্য চান দেশি ফল বেশি খান। জীবিকার জন্য গাছ জীবনের জন্য গাছ’। সদর উপজেলা পরিষদ চত্বরে বেলা ১১টায় এ মেলার উদ্বোধন করা হয়। শরীয়তপুর জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন বিভাগ এর আয়োজন করে। বৃক্ষমেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান। মেলায় ৪০টি দোকানে দেশি ফলের গাছ বিক্রি করা হচ্ছে।