বৃক্ষমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মাঠে পাঁচ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা আজ বুধবার শেষ হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন জানান, জনগণকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করতে এই মেলার আয়োজন করা হয়।মেলায় ১১টি স্টল বরাদ্দ দেওয়া হয়। শনিবার স্থানীয় সাংসদ মুরাদ হাসান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. মোফাজ্জল হোসেন।