বৃক্ষমেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় চত্বরে গতকাল রোববার থেকে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ জিয়াউল হক। পরে শোভাযাত্রা শেষে সহকারী কমিশনার (ভূমি) মনিরুজ্জামানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন জিয়াউল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা পারভীন প্রমুখ।