বৃক্ষমেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির দীঘিনালায় গত সোমবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি ও ফলদ বৃক্ষমেলা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জাবারাং কল্যাণ সমিতি যৌথভাবে এ মেলার আয়োজন করে।সোমবার সকালে তিন দিনব্যাপী কৃষি ও ফলদ বৃক্ষমেলা উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। মেলার উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা। পরে উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি কে এম এনামুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা আবদুল মতিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন, জাবারাং কল্যাণ সমিতির দয়ানন্দ ত্রিপুরা ও মেরুং কাউন্সিলপাড়া নারী উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মর্জিনা বেগম প্রমুখ।