বৃক্ষমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশি ফলের গাছ লাগান—এ প্রতিপাদ্য সামনে রেখে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা পরিষদের উদ্যোগে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা গতকাল শুক্রবার বিকেলে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা এ ওয়াই এম আমিনুল ইসলাম। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামঞ্চদ শহিদুল ইসলাম।