প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গতকাল থেকে সাত দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে৷ জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন বিভাগের আয়োজনে এই মেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মৃণাল কান্তি দাস৷ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাগরিকা নাসরিনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক নির্মল কুমার, জেলা সিভিল সার্জন শরিফুল হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবদুল আজিজ প্রমুখ৷ মেলায় ফলদ, বনজ ও ঔষধিসহ বিভিন্ন গাছের চারা স্থান পায়৷