বৃক্ষমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ চত্বরে গতকাল বুধবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী বৃক্ষমেলা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করে। মেলার উদ্বোধন শেষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান এ মেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ আলম, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান প্রমুখ। পরে বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘দেিশ ফলের পুষ্টিমান ও ফল গাছ সংরক্ষণের প্রয়োজনীয়তা’ শীর্ষক এক সেমিনার হয়।