বৃক্ষমেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষি সম্প্রসারণ ও বন অধিদপ্তরের যৌথ উদ্যোগে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ চত্বরে গতকাল বুধবার সকাল থেকে তিন দিনব্যাপী ফল ও বৃক্ষমেলা শুরু হয়েছে। মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুর রহমানের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সৌমেন সাহা প্রমুখ।