প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদ চত্বরে গতকাল রোববার বেলা ১১টা থেকে তিন দিনব্যাপী ফল ও বৃক্ষমেলা শুরু হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিনের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিক উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা এ কে এম হুমায়ুন কবির, কৃষি কর্মকর্তা মো. আবদুল লতিফ, সাংবাদিক হাফেজ মো. কাশেম প্রমুখ। আগামী মঙ্গলবার বেলা তিনটায় মেলা শেষ হবে।