প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুরে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন হয়েছে। গতকাল বিকেলে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ও বিরোধীদলীয় হুইপ শওকত চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজমল হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মো. মুছা জঙ্গি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়রা মণ্ডল। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপসহকারী কৃষি কর্মকর্তা মকবুল হোসেন, বাসুদেব দাস, কৃষক রুহুল আমিন মণ্ডল, আমজাদ হোসেন প্রমুখ।