বৃক্ষমেলা উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশী ফল বেশি খান’ প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে গতকাল রোববার তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই মেলা উদ্বোধনের আগে একটি শোভাযাত্রা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ইউএনও মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে শহীদ ময়েজ উদ্দিন মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মেহের আফরোজ চুমকি। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারজানা তাসনিমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ শাহ আলম।