বৃক্ষমেলা কাল থেকে শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল থেকে রাজধানীতে শুরু হচ্ছে জাতীয় বৃক্ষমেলা। রাজধানীর আগারগাঁও বাণিজ্য মেলার স্থানে মাসব্যাপী এই মেলা চলবে। এবারের পরিবেশ দিবসের অনুষ্ঠান ও বৃক্ষমেলা একই দিনে শুরু হচ্ছে। পরিবেশ দিবসের এ বছরের স্লোগান হচ্ছে ‘পরিবেশবান্ধব উন্নয়নে আপনিও গর্বিত অংশীদার হোন’। বৃক্ষ দিবসের স্লোগান ‘সবুজ নগর সবুজ দেশ, লাল-সবুজের বাংলাদেশ’। গতকাল পরিবেশ ও বন মন্ত্রণালয়ে পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ অভিযান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য তুলে ধরেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ। পরিবেশ দিবস এবং বৃক্ষরোপণ অভিযান উপলক্ষে আজ জাতীয় জাদুঘর থেকে সকাল সাড়ে আটটায় শুরু হয়ে একটি শোভাযাত্রা জাতীয় প্রেসক্লাবে এসে শেষ হবে। সারা দেশে জেলা এবং উপজেলা পর্যায়ে একই কর্মসূচি পালন করা হবে। এবার ১৫টি শ্রেণীতে ৪৫ জন ব্যক্তি বৃক্ষরোপণে ‘প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার’ পাচ্ছেন। আগামীকাল প্রধানমন্ত্রী এ পুরস্কার দেবেন।