বৃক্ষমেলা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে গতকাল মঙ্গলবার সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় কিশোরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন বিভাগের উদ্যোগে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রা বের করা হয়। শহরের পুরোনো স্টেডিয়ামে এসে শোভাযাত্রা শেষ হয়। পরে জেলার পুরোনো স্টেডিয়ামে বৃক্ষমেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. জিল্লুর রহমান। মেলায় ৩০টি স্টল রয়েছে।