বৃক্ষমেলা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে সপ্তাহব্যাপী বনজ ও ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে মেলার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন অধিদপ্তর যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ ছানোয়ার হোসেন। জেলা প্রশাসক মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ আনোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল হাশিম, বিভাগীয় বন কর্মকর্তা মো. মাসুদ রানা প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থী ও কৃষকদের মধ্যে গাছের চারা ও সামাজিক বনায়নে উপকারভোগীদের মধ্যে চেক বিতরণ করা হয়। শুরুতে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।