বৃক্ষমেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা শহরের তাড়াশ ভবন চত্বরে গতকাল মঙ্গলবার থেকে সাত দিনব্যাপী ফলদ ও বনজ বৃক্ষমেলা শুরু হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সামাজিক বন বিভাগ আয়োজিত এ মেলার উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ মকবুল হোসেন। জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহাম্মেদ, কৃষি সমপ্রসারণ অধিদপ্তর পাবনার উপপরিচালক এ বি এম মোস্তাফিজার রহমান ও সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা সাইদুল ইসলাম। মেলায় ৩৪টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। l পাবনা অফিস|