বৃক্ষমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীতে সাত দিনের বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা গতকাল শনিবার শুরু হয়েছে। পাহাড় সমতল উপকূলে—গাছ লাগাই সবাই মিলে, দিন বদলের বাংলাদেশ ফল-বৃক্ষে ভরব দেশ—স্লোগান নিয়ে সকাল ১০টায় জেলা ব্যায়ামাগার চত্বরে মেলার উদ্বোধন করেন পটুয়াখালীর জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম। এর আয়োজন করেছে পটুয়াখালী জেলা প্রশাসন, উপকূলীয় বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এরপর উপকূলীয় বন কর্মকর্তা মিহির কান্তি দোর সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক অশোক কুমরি শর্মা প্রমুখ বক্তব্য দেন। মেলায় মোট ৩০টি স্টলে বিভিন্ন প্রজাতির চারা পাওয়া যাচ্ছে। প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে।