প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠির কাঁঠালিয়াতে তিন দিনের ফলদ ও বৃক্ষমেলা শুরু হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল বুধবার বিকেলে উপজেলা পরিষদের মাঠে ওই মেলা শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল বাশার মুহাম্মদ আমীর উদ্দিনের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক সিকদার। এতে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এ কে এম কবিরসহ বিভিন্ন দপ্তরেরকর্মকর্তা। মেলায় ১৪টি স্টল প্রদর্শিত হচ্ছে।