বৃক্ষমেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনায় পক্ষকালব্যাপী বৃক্ষমেলা শুরু হচ্ছে ২৪ জুলাই থেকে। নগরের শিববাড়ি মোড়ের জিয়া হল চত্বরে খুলনা জেলা প্রশাসন ও বন বিভাগ আয়োজিত এই মেলা চলবে ৭ আগস্ট পর্যন্ত। মেলায় বনজ, ফলদ ও ঔষধি গাছের ৫০টি স্টল থাকবে। আয়োজক কমিটির সদস্যসচিব ও সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ সাঈদ আলী জানান, এ বছর মেলার প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘জীবিকার জন্য গাছ, জীবনের জন্য গাছ’। মেলার প্রস্তুতি সম্পন্ন করতে ১৭ সদস্যের উপদেষ্টা কমিটিসহ মোট ১১টি উপকমিটি করা হয়েছে। খুলনা অফিস