বৃক্ষমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জীবিকার জন্য গাছ, জীবনের জন্য গাছ’—প্রতিপাদ্যে খুলনা জিয়া হল প্রাঙ্গণে গতকাল রোববার থেকে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০১৬। খুলনার ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফারুক হোসেন মেলার উদ্বোধন করেন। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের নেতৃত্বে নগরের পাওয়ার হাউস মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন। আগামী ৭ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে মেলা। এতে মোট ৫০টি স্টল রয়েছে।