বৃক্ষমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা চত্বরে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা-২০১৬ গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের সহায়তায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করেছে। ‘অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশি ফল বেশি খান’ স্লোগান নিয়ে সকাল ১০টার দিকে মেলার উদ্বোধন উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। এটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে সদর বাজার ঘুরে একই জায়গায় গিয়ে শেষ হয়। পরে উপজেলা চত্বরে আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এ জি এম বাদল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা সিদ্দিকা, সহকারী কমিশনার (ভূমি) পারভেজ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রমুখ। মেলা উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে চারা বিতরণ করা হয়।