বৃক্ষমেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে গতকাল শনিবার থেকে ১০ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। জয়পুরহাটের জেলা প্রশাসক আবু সৈয়দ মোহাম্মদ হাশিম মেলার উদ্বোধন করেন। ‘দেশি ফলে বেশি লাভ, খাদ্য পুষ্টির নাই অভাব’ স্লোগান সামনে রেখে জনগণের পুষ্টির চাহিদা পূরণ, দারিদ্র্য বিমোচন, পরিবেশ সংরক্ষণ ও আর্থিক উন্নয়নের লক্ষ্যে বন অধিদপ্তর ও জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে মেলার আয়োজন করেছে।