বৃক্ষমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে ১০ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। গতকাল শনিবার শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে এ মেলার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আকবর আলী। বন অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা পরিষদ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. খোরশেদ আলম। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. লিয়াকত আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক অনিমেষ চন্দ্র রায়, বিভাগীয় বন কর্মকর্তা মো. মঈনুদ্দিন খান প্রমুখ।