বৃক্ষমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে কেরানীহাট হক টাওয়ার চত্বরে গতকাল মঙ্গলবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে। মেলা উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য আবু রেজা মো. নেজামুদ্দিন নদভী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কৃষি কর্মকর্তা আবদুল জব্বার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন, আওয়ামী লীগের নেতা মোজাম্মেল হক, সাংবাদিক সৈয়দ মাহফুজ-উন-নবী।