বৃক্ষমেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদ চত্বরে চার দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা গতকাল রোববার শুরু হয়েছে। বেলা ১১টার দিকে মেলার উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ মো. ইয়াসীন আলী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনুল হক মাস্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম প্রমুখ।